শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনে পানি সম্পদ উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ফরিদপুর(সোমবার,২৭ জানুয়ারী ২০২৫ খ্রি.)ঃ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ(সোমবার) ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি নদী গবেষণা ইন্সটিটিউটে বাংলাদেশের নদ-নদীর ডিসপ্লে বোর্ড, টাইডাল মডেল শেড, কংক্রীট ল্যাব, স্টোন গ্রেডেশন টেস্ট রুম ও মুহুরী- কহুয়া ফিজিক্যাল মডেলিং রিহ্যাবিলিটেশন সাইট ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নদী ও তৎসম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নদী গবেষণা ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় বুড়িগঙ্গা৷ ও তুরাগ নদী নিয়ে গবেষণা করার জন্য উপদেষ্টা কর্মকর্তাদের প্রতি আহবান জানান এবং নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর কি ক্ষতি হয় সেটি নিয়েও গবেষণা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নদী গবেষণা ইন্সটিটিউটের শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য পানি সম্পদ উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া নদী গবেষণা ইন্সটিটিউটের জরাজীর্ণ ল্যাবরেটরী ভবনের স্থানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

এসময় পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ,কে,এম তাহমিদুল ইসলাম, নদী গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক(যুগ্মসচিব) এস এম আবু হোরায়রা, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্ল্যা, পুলিশ সুপার আবদুল জলিল, পরিচালক(হাইড্রলিক রিসার্চ) পিন্টু কানুনগোয়-সহ নদী গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভায় অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD