নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ‘প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়’র সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ বহু গুণীর শিক্ষক লোকমান আহমেদ তালুকদার (লোকমান স্যার) আর নেই।
মঙ্গলবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায়, ঢাকার সিরাজুল হক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ। তিনি সর্ব মহলে প্রিয়ভাজন ছিলেন। ১ জানুয়ারি ১৯৭১ সালের তিনি প্রধান শিক্ষক হিসেবে তিনি প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ ৩৬ বছর একটানা তিনি উক্ত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
মরহুম লোকমান আহম্মেদ তালুকদাদের প্রথম জানাজা ২২ জানুয়ারি রামপুরা মহানগর প্রজেক্টে বাদ আসরে অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাজা ২৩ জানুয়ারি সকাল ৯টায় প্রত্যাশী আর.এ. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শিক্ষকমহলসহ সব শ্রেণির মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ জার্নাল/জেডআই