শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ফটিকছড়ি কমিউনিটি ইউকে‘র উদ্যেগে ঈদ পুনর্মিলনী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০১৯
লন্ডনে ফটিকছড়ি কমিউনিটি ইউকে‘র উদ্যেগে ঈদ পুনর্মিলনী

রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল) প্রতিনিধি:দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও নিজের সংস্কৃতিকে এতোটুকু ভুলে থাকেনি ফটিকছড়িবাসী। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৫ই জুন শনিবার পূর্ব লন্ডনের কিংস হল এ বিপুল সংখ্যক ফটিকছড়িবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উক্ত ঈদ পুনর্মিলনী।

ফটিকছড়িবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আড়ম্বর ও জমজমাট এ অনুষ্ঠান মিলন মেলায় পরিনত হয়। সংগঠনের কার্যকরী সহ-সভাপতি ব্যারিস্টার আলী রেজা এবং যুগ্ম সম্পাদক সাংবাদিক সরওয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক চৌধুরী।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল হালিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর, ব্যারিস্টার মনোয়ার হোসেন, জাগির আলম, মুহিব উদ্দিন, শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, সেলিমুল হক, মিজানুর রহমান, সাজ্জাদুর রহমানসহ আরো অনেকে।
তিন পর্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতারুল আলম, সহসভাপতি ব্যরিস্টার আব্বাস চৌধুরী, ট্রেজারার অনুুপম সাহা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজমল করিম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল আলম মাসুদ, শিক্ষা সম্পাদক ইব্রাহিম জাহানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা সম্পাদিকা মিরা বড়ুয়া ও আরিফ সোবহান, অনুষ্ঠানে গান, নাচ ও কৌতুক পরিবেশন করেন লন্ডনের স্বনানধন্য শিল্পীবৃন্দ।

তৃতীয় পর্বে মাসুদুর রহমানের পরিচালনায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ১০ টি পুরস্কারের মধ্যে সবার দৃষ্টি ছিল প্রথম পুরস্কার ৫০ ইঞ্চি টেলিভিশনে। পুরো অনুষ্ঠানে র‍্যাফেল ড্র ছিল অত্যন্ত আকর্ষণীয়।

এছাড়াও অনুষ্ঠান উপলক্ষ্যে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। সম্পাদক জাহিদুল আলম মাসুদ ও প্রধান সমন্বয়ক মাসুদুর রহমানের সহযোগিতায় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন আগত মেহমান বৃন্দ। সভাপতির বক্তব্যে ইসহাক চৌধুরী বলেন – আজকের অনুষ্ঠান আমাদের এবং নতুন প্রজন্মের মাঝে সেতুবন্ধন তৈরী করা। আমাদের যুবকরাই পারে নিজস্ব সংস্কৃতিকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD