মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় বীর,আধুনিক শরীয়তপুর রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাক এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ ইতালীর আয়োজনে যুবনেতা শেখ রাশেদ আহম্মেদ ও সৈয়দ সুমনের সার্বিক তত্ত্বাবধায়নে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাজধানী রোমের ভিত্তোরিও ফ্লেভার্স অব ইন্ডিয়া রেস্টুরেন্টের হলরুমে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সাবেক ছাত্রনেতা ও যুবনেতা শেখ রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে ও সৈয়দ সুমনের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন।
এ সময় স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম, সোয়েব দেওয়ান, দপ্তর সম্পাদক হাবিব মকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাশী, প্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, সম্মানিত সদস্য তোফায়েল মোল্লা, মোঃ আলী, সুজন হাওলাদার, যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, দপ্তর সম্পাদক সোহেল বকশি, সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিন মহি, ইতালী মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নয়না আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, স্চ্ছোসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা মোঃ লিটন, ইমরুল কায়েছ, ইতালী যুবলীগ সদস্য আমিন বেপারী রফিক বেপারী, সাহাবুদ্দিন মাতবর, আব্দুল জলিল, স্বপন দাস, সিমন, নাছিম, রোম মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ লোকমান হোসেন, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহিন আলম, মোঃ সাঈদ, মোঃ নাছিম মাতব্বর, সুজন মাতব্বর, জুলহাস ছৈয়াল, তোফাজ্জল হোসেন, মোঃ হারুন, খালেক হোসেন, কালছান ছৈয়াল, কবির সরদার সহ ইতালী প্রবাস ও মুজিব আদর্শের সৈনিকরা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
স্মরণসভা থেকে বক্তারা বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন গণমানুষের নেতা। তিনি সকল পরিচিতি ছাপিয়ে রাজনীতিবিদ পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও অভিভাবক ছিলেন। আব্দুর রাজ্জাক শুধু ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান। তাঁর আদর্শকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
পরিশেষে সভাপতিত্বের সমাপনী বক্তব্যতে শেখ রাশেদ আহম্মেদ বলেছেন, আব্দুর রাজ্জাক ভাই নেতৃত্বের প্রতি বিশ্বস্ত থাকার শিক্ষা দিয়েছেন। তিনি সকল পরিচিতি ছাপিয়ে রাজনীতিবিদ পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাজ্জাক ভাইকে শ্রদ্ধা করতেন। আমি মনে করি এভাবেই আওয়ামী লীগের রাজনীতির উজ্জ্বল নাম আব্দুর রাজ্জাক স্মৃতি অম্লান হয়ে থাকবে। তিনি বলেন, আব্দুর রাজ্জাক ভাই একজন ধনাঢ্য ব্যক্তি হলেও তার বাড়িতে সর্বসাধারণের অবাধ যাতায়াত ছিল। নেতৃত্বের মধ্যে মতান্তর থাকলেও ভিন্নমতাবলম্বীদের সাথে তিনি সৌজন্যতা দেখাতেন, গণমানুষের নেতা ছিলেন আব্দুর রাজ্জাক। দলের ঐক্যের প্রতীক আব্দুর রাজ্জাক সর্বক্ষেত্রে সফল মানুষ ছিলেন।