শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
Turkish President Tayyip Erdogan (C), next to his wife Emine Erdogan, prays during a ceremony at the Presidential Palace in Ankara, on July 9, 2018. / AFP PHOTO / ADEM ALTAN

জার্মানবাংলা২৪ ডেস্ক: জুন মাসে বিপুল ভোটে পুনরায় বিজয়ী হওয়ার পর সোমবার নতুন করে শপথ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। নতুন করে শপথ নেয়ার মাধ্যমে তিনি তুরস্কের একক ক্ষমতার অধিকারী হলেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তার এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ অনেকগুলো দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। ২০১৪ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ২০০৩ সাল থেকে দীর্ঘ ১১ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

নতুন নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করে তুরস্কের একক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেন এরদোয়ান। নতুন সংবিধানের আলোকে তুরস্কের ‘একক অধিশ্বর’ হয়ে হিসেবে দায়িত্ব নিয়েছেন এরদোয়ান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD