শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

প্রেসিডেন্ট পদে নিজেকে বিজয়ী ঘোষণা করছেন এরদোয়ান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

জার্মানবাংলাটুয়েন্টিফোর ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেছেন রিসেপ তায়েপ এরদোয়ান। তবে তার এ দাবি প্রত্যাখান করেছে বিরোধীদল। তারা বলছে, নির্বাচনে পূর্ণাঙ্গ ভোট গণনা এখনও শেষ হয়নি।

রোববার (২৪ জুন) রাতে এরদোয়ান বলেন, বেসরকারি ফলাফলের ভিত্তিতে আমি এখন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের জনগণ আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। আমি আশা করি, এই নির্বাচনের উপর ছায়া ফেলে কেউ গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ৯৫.৫ শতাংশ ভোট গণনা শেষে এরদোয়ান পেয়েছেন ৫২.৭২ শতাংশ ভোট। অপরদিকে, বিরোধীদল সিএইচপি মনোনীত প্রার্থী মুহাররেম ইনজে পেয়েছেন ৩০.৭৫ শতাংশ ভোট। অন্যদিকে, কুর্দি সমর্থিত এইচডিপি পার্টি ১০ শতাংশেরও বেশি ভোট পেয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অনুযায়ী এবার নির্বাচনে ভোট দিয়েছেন ৮৭ শতাংশ ভোটার।

তুরস্কে ক্ষমতাসীন রিসেপ তায়েপ এরদোয়ান বিপুলভাবে জনপ্রিয়। এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তুরস্কের সংবিধানে তিনি যে পরিবর্তন এনেছেন, তাতে প্রেসিডেন্টকে নতুন এবং ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে।

এরদোয়ান ২০১৪ সালে প্রেসিডেন্ট হবার আগে ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। তুরস্কে ২০১৬ সালে তার বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD