শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

প্রিমিয়ারশিপ ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ মে, ২০১৮
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের প্রিমিয়ারশিপ ফুটবলে লেস্টার সিটি ফুটবল ক্লাবের হয়ে তৃতীয় দিনের মত শনিবার মাঠে নামতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী।

ব্রিটেনে প্রচুর দক্ষিণ এশিয়ানদের বাস। কিন্তু পেশাদার ফুটবলে তাদের দেখা যায়না বললেই চলে। বিশেষ করে প্রিমিয়ার লিগে তারা একবারেই বিরল।

কিন্তু ব্যতিক্রম হতে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী। প্রিমিয়ার লিগের ২০১৬ সালের শিরোপাধারী ক্লাব লেস্টার সিটির মধ্যমাঠের খেলোয়াড় হিসাবে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন ২১ বছরের এই যুবক।

এপ্রিলে লেস্টার সিটি তাকে দুটো ম্যাচে মাঠে নামিয়েছে। বার্নলি ক্লাবের সাথে ম্যাচে প্রিমিয়িারশিপে তার অভিষেক হয়। ম্যাচের পর লেস্টার সিটির ওয়েবসাইটে তার ভূয়সী প্রশংসা বের হয়েছে। ক্রিস্টাল প্যালেসের সাথে পরের ম্যাচেও খেলেছেন তিনি।

শনিবার ৫ মে ওয়েস্ট হ্যাম ক্লাবের সাথে ম্যাচেও তিনি প্রথম ১১ জনের দলে থাকবেন বলে ক্লাব সূত্র উল্লেখ করে পত্র-পত্রিকায় খবর বেরিয়েছে। ইউরোপের পেশাদার ফুটবলে এশীয়দের উপস্থিতি যেখানে নেই বললেই চলে, সেখানে প্রিমিয়ারশিপের মত কঠোর প্রতিযোগিতামূলক লিগে ঢুকে হামজা ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছেন।

হামজার জন্ম লেস্টারে। তার বাবা গ্রানাডার বংশোদ্ভূত, মা বাংলাদেশের। তিনি বড় হয়েছেন মা এবং তার পরিবারের আবহে। স্থানীয় পত্রিকা লেস্টার মার্কারির সাথে সাক্ষাৎকারে তিনি নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে পরিচয় দিয়েছেন। ঐ সাক্ষাৎকারে তিনি বলেন, যৌথ পরিবারের সমর্থনেই তিনি পেশাদার ফুটবলার হতে পেরেছেন।

সাত বছর বয়সে তিনি লেস্টার সিটি ফুটবল অ্যাকাডেমিতে ঢোকেন। সেখান থেকে বিভিন্ন এজ-গ্রুপে খেলতে খেলতে গত বছর লেস্টারের অনূর্ধ্ব ২৩ দলের অধিনায়ক হন তিনি। ২০১৭ সালে কারাবাও কাপের এক ম্যাচে প্রথম লেস্টার সিটির হয়ে লিভারপুলের বিরুদ্ধে সাথে একটি ম্যাচে তাকে নামানো হয়েছিল।

এরপর গত মাসে তার অভিষেক হয় প্রিমিয়ারশিপ ফুটবলে যা একজন এশিয়ান বংশোদ্ভূত তরুণের জন্য বিরল এক সাফল্য। তথ্যসূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD