এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কাজ করছে সরকার। বর্তমানে আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষকদের সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা (পাবনা-সিরাজগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এনডিসি ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।