শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

প্রবাসে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে রোমে বৃহত্তম ঢাকাবাসীর পিঠা উৎসব

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,ইতালি :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ, লালন এবং বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে তার চর্চা অব্যাহত রাখতে হবে ইতালিতে বৃহত্তর ঢাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত পিঠা উৎসবে এই কথা বললেন আয়োজকরা।

ইতালি রাজধানী রোমের স্থানীয় একটি পার্কে দিন ব্যাপী বর্ণাঢ্য এই পিঠা উৎসবের প্রথম পর্ব ছিল শিশুদের অংশগ্রহণ। এই সময় শিশু ও কিশোরেরা বাংলাদেশ কে রঙ তুলির মাধ্যমে তুলে ধরে। ছিল সকল শিশুদের জন্যে আকর্ষণীয় পুরস্কার।

শিশুদের পর্ব শেষ হতেই রোমের বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে প্রবাসী নারীরা হরেক রকমের পিঠা প্রদর্শন করে।

পিঠা উৎসবের এই আয়োজনের আমন্ত্রণে ছিলেন ইমরুল কায়েস, আমির হোসেন মোল্লা এবং সোহরাব সরকার। আয়োজনে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকার কৃতি সন্তান বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসান ইকবাল সহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রবাসে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক কে ধরে রাখতেই এই আয়োজন বললেন নেতৃবৃন্দ।

বিশেষ করে ইতালিয়ানদের উপস্থিতি আয়োজনের ভিন্ন মাত্রা যোগ করেছে। দুই দেশের ঐতিহ্য ও কৃষ্টির এই মেল বন্ধন ই আগামী প্রজন্ম কে সুস্থ ধারার সংস্কৃতি আত্মস্থ করার উৎসাহ জোগাবে বললেন অতিথিরা।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে শিল্পী মাসুদ রানা সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD