শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার;স্থানীয় সরকার মন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা যেখানেই থাকুন না কেন তারা হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে। প্রবাসীরা যত ভালো জায়গাতেই থাকুন না কেন, যত উন্নত দেশের নাগরিকত্ব নেন না কেন তারা নাড়ীর টানকে অগ্রাহ্য করতে পারেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে যে ভূমিকা রাখছে দেশের উন্নয়নে তা অতুলনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে যে অবস্থানে পৌঁছেছে তাতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ না থাকলে সম্ভব হতো না। তাই প্রবাসীরাও আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি আজ ঢাকার একটি অভিজাত হোটেলে ফেডারেশন অফ বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর ৩৮তম ফোবানা বার্ষিক সম্মেলন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ বছর ফোবানা সম্মেলনটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোঃ তাজুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির বিষয় উল্লেখ করে বলেন, যে বাংলাদেশকে একসময় আন্তর্জাতিক মঞ্চে সব সময় নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী প্রবাসীদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আপনাদের একত্রিত প্রচেষ্টা দরকার। তিনি বলেন একটি আত্মমর্যাদাশীল ও স্মার্ট জাতি গঠনে প্রবাসীরা নানা ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে। মন্ত্রী এ সময় প্রবাসীরা প্রত্যেকের অবস্থানে থেকে সকলে মিলে গর্বিত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাদেকা হালিম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, ফোবানার ২০২৩-২৪ এর আহবায়ক রোকসানা রহমান, চেয়ারপারসন আহমদ আলমগীর ।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD