শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

প্রবল বৃষ্টি ও ভূমিধসে জাপানে ১৪১ জনের মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

তিন দশকেরও বেশি সময় ধরে জাপানে বৃষ্টিপাতজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা এটি; এর আগে ১৯৮২ সালে বৃষ্টিপাতজনিত কারণে দেশটিতে প্রায় ৩০০ লোকের মৃত্যু হয়েছিল।

এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের জীবিত উদ্ধারের চেষ্টায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাদা ও ধ্বংস্তূপের মধ্যে খোঁড়াখুঁড়ি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

টানা মূষলধারায় বৃষ্টিপাতে নদীতে বন্যা দেখা দেওয়ার পর দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সঙ্কট মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শিনজো আবে ইউরোপ সফর বাতিল করেছেন।

৩৮ বছর বয়সী কোসুকে কিয়োহারা নিজের বোন ও দুই ছেলেকে খুঁজে না পেয়ে সবচেয়ে খারাপ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করছেন।

“আমার পরিবারকে সবচেয়ে খারাপ কিছুর জন্য প্রস্তুত হতে বলেছি,” বলেছেন তিনি।

জাপানের পুরো পশ্চিমাঞ্চলজুড়ে ৭০ হাজারেরও বেশি জরুরি কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই এলাকার ১৫টি বিভাগজুড়ে স্থাপন করা আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

প্রবল বৃষ্টিতে নেমে আসা পানির ঢলে বাড়ি-গাড়িসহ সবকিছু ভেসে গেছে। আবাসিক এলাকাগুলো ময়লা ও পুরু কাদার নিচে চাপা পড়েছে। হাজার হাজার বাড়ি বন্যার পানিতে ডুবে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রয়েছে।

গত বৃহস্পতিবার থেকে পশ্চিম জাপানের কোনো কোনো অংশে পুরো জুলাই মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার তিনগুণ বৃষ্টি হয়েছে। এখন টানা বৃষ্টিপাত থামলেও আবহাওয়া কর্মকর্তারা হঠাৎ মূষলধারায় বৃষ্টি, বজ্রঝড় ও ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD