শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে জার্মান আওয়ামীলীগের ১শত ১ জন নেতৃবৃন্দ বেলজিয়ামে

ফাতেমা রহমান রুমা:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে শেখ হাসিনা বেলজিয়াম আছেন। তিনি ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে জার্মান আওয়ামীলীগের নেতৃবৃন্দ বেলজিয়ামে অবস্থান করছেন। জার্মান আওয়ামীলীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার জাহীদ বিপ্লব, আমানউল্লাহ ইসলাম,সিনিয়র রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, জিল্লুর রহমান, মাফুজুর রহমান, প্রচার সম্পাদক মোর্শেদ মোবাইদুল ইমনসহ সাংগঠনের ১ শত ১ জনের বিশাল বহর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী ২৫ অক্টোবর সকালে ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন। পরে ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে।

শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ এবং ভাষণ দেবেন। বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার বৈঠক করবেন।

শেখ হাসিনা ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিনে বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনা যোগ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উক্ত সংবর্ধনায় জার্মান আওয়ামীলীগের ১০১ সদস্য বিশিষ্ট দল যোগদান করবে। আগামী ২৭ অক্টোবর শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD