শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন দেশের অভিনন্দন অব্যাহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় কিউবার প্রেসিডেন্ট, পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ- ক্যানেল বেটমুডেজ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন।’

কিউবার নেতা দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে একসাথে কাজ করার ব্যাপারে তাঁর আগ্রহ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেটিউৎজ মোরাউইসকেল বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই এবং এই সম্মানীত ও দায়িত্বশীল পদে আপনার সাফল্য কামনা করি।’

তিনি আশা প্রকাশ করেন, গতিশীলভাবে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ন সম্পর্ক অব্যাহত থাকবে, যা অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে পরিণত হবে।

শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেস ব্যাবিস বলেন, ‘বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি গুরুত্ব দেই। আমি বিশ্বাস করি, অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে দু’দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD