একেএম বাবু,রাজশাহী প্রতিনিধি:বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২৮শে সেপ্টেম্বর ৭৩ তম জন্মদিন পালন উপলক্ষে তানোর উপজেলা যুবলীগের আয়োজনে গোল্লাপাড়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে, যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনের পরিচালনায় প্রস্ততি সভায় যারা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার,তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাশেম,পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন,চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান,বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সহ যুবলীগের প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক, থানা কমিটির সদস্য বৃন্দরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন। এদিকে দেখা গেছে তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার তিনি সাধারন সদস্য হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। যোগদান কালে আবু বাক্কার তার বক্তব্যে বলেন তানোর গোদাগাড়ীর সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপির) সহ তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার রাজনৈতিক আর্দশ,তাদের উদার মনের ভালো বাসা দেখে, আবার কথার সাথে কাজের মিল, সংগঠন গঠনে সফল সংগঠক, এসব কার্যক্রম দেখে জাসদের রাজনীতি পরিত্যাগ করে, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সাধারন সদস্য হয়ে আওয়ামীলীগে যোগদান করেছে।