শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে সরকারী কাজে হস্তক্ষেপের চেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুন, ২০১৯
ইতালি আওয়ামী লীগের কর্মী এম এ রব মিন্টু

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে ফেইসবুকে স্ট্যাটাস পাসপোর্ট জমা দেবার আহ্বান জানিয়ে দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের রোষানলে পড়েছ ইতালি আওয়ামী লীগের কর্মী এম এ রব মিন্টু ।গত ৫ জুন ফিনল্যান্ড সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি,জনাব মিন্টুকে ইতালিতে পাসপোর্ট সমস্যায় থাকা ব্যক্তিদের তালিকা দিতে বলেছেন,উল্লেখ করে তার নিজের ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নতুন করে পাসপোর্ট দালালীর সুযোগ গ্রহণের অপচেষ্টা চালাচ্ছে । তার ঐ বক্তব্যে তিনি তার ইমু,ভাইবার এবং ইমেইল ঠিকানা দিয়ে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগ করার অনুরোধ করেছেন । জনাব মিন্টুর ঐ বক্তব্য প্রচারের পর রোম প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল ইতালির রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের সাথে তার কার্যালয়ে দেখা করে প্রধানমন্ত্রী ও রোম দূতাবাসের মর্যাদা ক্ষুন্ন করায় মিন্টুর নিন্দা ও প্রতিবাদ জানান।দূতাবাসকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে তারা মিন্টুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।রোম প্রবাসী বাংলাদেশিরা ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল কাছে মিন্টুর বহিষ্কার দাবি করেন ।

বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী তার ফেইসবুকে লিখেছেন, “প্রধানমন্ত্রীর কথা বলে,দলীয় পদবী ব্যবহার করে দালালীর পথটা শক্ত করতে চাইছে মিন্টু সাহেব।কত টাকা নিয়ে কতদিনে পাসপোর্ট দিবেন?সরকারের দায়িত্ব প্রাপ্ত না হয়ে তিনি কিভাবে পাসপোর্ট দিবেন ” কিটন সিকদার একজন ব্যবসায়ী ও রাজনীতিক ফেইসবুকে মন্তব্য করেছেন, “যে নিজেই দালাল,সে যদি বলে,আমার কাছে কাগজ জমা দেন,তাহলে তো পাবলিকের মরণ ছাড়া উপায় নাই” প্রবাসীরা বলছেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগ নেতারা মিন্টুকে মিন্টুকে এসব করার ক্ষমতা দিয়েছে? প্রবাসীরা।মিন্টুকে দল ও দেশের স্বার্থে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD