শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম ম্যাচে ড্রয় করায় যন্ত্রণায় পুড়ছেন মেসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্রয়ের দায় কাঁধে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশেষ করে ম্যাচে জয়সূচক গোল পেতে মেসি পেনাল্টির যে সুযোগ এসেছিল, তা কাজে লাগাতে না পারায় তিনি যন্ত্রণায় পুড়ছেন বলেও জানিয়েছেন। সাফ বলে দিয়েছেন, ‘এই ড্রয়ের জন্য আমিই দায়ী।’
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রাক্বালে মেসি বলেন, ‘আমি খুব মর্মাহত কারণ আমি পেনাল্টি মিস করেছি। আমিই এর জন্য দায়ী কারণ আমার জন্য তিন পয়েণ্ট পেলো না দল। এটা হয়ত সবকিছু পাল্টে দিবে। আমাদেরকে শান্ত থাকতে হবে।’
বিশ্বকাপে নিজের পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েটরা যে শক্ত প্রতিপক্ষ সেটা জানেন মেসিও। কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে ঐ ম্যাচে জিততেই হবে তাদের।
মেসি বলেন,‘সুযোগ তৈরি করতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য খেলবো। আমরা আইসল্যান্ডের বিপক্ষেও এগিয়ে ছিলাম। আমরা চেষ্টা করেছি কিন্তু হয়নি। পেনাল্টি মিস করাটা খুব কষ্টের।’
এই ড্রয়ে আশাহত হলেও ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন মেসি। আইসল্যান্ডের বিপক্ষে ২৭টি সুযোগ তৈরি করেও গোল পায়নি আর্জেন্টিনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD