হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জামালপুর পৌর বিএনপি।২৬ আগষ্ট সোমবার রাতে শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস সফল করার লক্ষে এবং দলকে সু-সংগঠিত করার লক্ষে পৌর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।
জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব,সহ- সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, বিএনপি নেতা মমিনুর রহমান মমিন ও শহীদুর রহমান প্রমুখ। প্রস্তুতি সভায় পৌর বিএনপির অন্তর্গত সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অংশ নেয়।