শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থ কার্যকরভাবে রক্ষা করতে হবে : সি চিন পিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫

১৬ মে, (শুক্রবার), সপ্তম জাতীয় স্বনির্ভর মডেলকর্মী ও প্রতিবন্ধীদের সহায়তাকারীদের একটি সম্মেলন, চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এ উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

নির্দেশনায় তিনি, পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, জাতীয় স্বনির্ভর মডেলকর্মী ও প্রতিবন্ধীবান্ধব কাজে নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে, ৩৫তম জাতীয় প্রতিবন্ধী দিবসের শুভেচ্ছা জানান। তিনি সারা দেশের বিপুলসংখ্যক প্রতিবন্ধী মানুষ এবং তাদের আত্মীয়স্বজনদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানান।

নির্দেশনায় তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধীরা চীনের আধুনিকায়ন-প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি; তাদের বিশেষ যত্ন নিতে হবে। নতুন যাত্রায় চীনা শৈলীর সমাজতান্ত্রিক চিন্তাধারা কাজে লাগিয়ে, প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে হবে, প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থ কার্যকরভাবে রক্ষা করতে হবে, এবং প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, দেশের বিভিন্ন স্তরের পার্টি কমিটি ও সরকারকে প্রতিবন্ধীবান্ধব কাজের ওপর অত্যন্ত গুরুত্ব দিতে হবে, প্রতিবন্ধীদের জন্য সংশ্লিষ্ট পরিষেবার মান ক্রমাগত উন্নত করতে হবে, এবং সক্রিয়ভাবে গোটা সমাজে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
সম্মেলনের আগে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং সম্মেলনের প্রতিনিধিদের সাথে দেখা করেন এবং তাদের সাথে গ্রুপ ছবি তোলেন।

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD