শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ব্যাপক সাড়া: দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ ৮০ হাজার ব্যালট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট দ্রুত দেশে পৌঁছতে শুরু করেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন-বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে, যার মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।

প্রবাসীদের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্য থেকে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

ইসি সূত্র জানায়, বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। এ পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট সংগ্রহ করেছেন। ভোট দিয়েছেন ২ লাখ ১১ হাজার ১২২ জন, আর ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ব্যালট ডাকবাক্স বা ডাকঘরে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের হাতে এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট এসেছে।

সালীম আহমাদ খান আরও জানান, এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের প্রতি আগের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক আগ্রহ দেখা গেছে। দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন—যা একটি অভূতপূর্ব অংশগ্রহণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD