শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পেলেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

দুদিন আগেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড স্পর্শ করেছিলেন লিওনেল মেসি। এবার ছাড়িয়ে গেলেন ব্রাজিল কিংবদন্তিকে। পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।

লা লিগায় ২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা। দলের জয়ের ম্যাচে ৬৫তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন মেসি। পেদ্রির ব্যাক হিলে ডি-বক্সে বল পেয়ে প্রথম ছোঁয়ায় স্কোরলাইন ৩-০ করেন তিনি।

বার্সেলোনার জার্সিতে মেসির ৬৪৪তম গোল এটি। অন্যদিকে নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জয়ী পেলে। মাত্র ১৭ মৌসুমেই বার্সেলোনার হয়ে এই রেকর্ড স্পর্শ করলেন মেসি।

এর আগের ম্যাচে গোল করে পেলের রেকর্ড ছোঁয়ার দিনে মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন ব্রাজিল কিংবদন্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানাতে গিয়ে পেলে লিখেছেন, ‘আপনার হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, তখন ঠিকানা পরিবর্তন করা খুব কঠিন। তোমার (মেসির) মতো আমিও ভালো করেই জানি, প্রতিদিন একই জার্সি পরার মর্মটা কী। তুমি আর আমি জানি, যেটাকে ঘর মনে করি তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’

এরপর অভিনন্দন জানিয়ে পেলে লিখেছেন, ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সবার আগে বার্সেলোনায় তোমার অসাধারণ এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

লিগে ১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD