শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পৃথিবীর মতো নতুন সৌরজগতের সন্ধান পেয়েছে নাসা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

আমাদের সৌরজগতে যতগুলো গ্রহ আছে, ঠিক তেমনটি আটটি গ্রহের একটি সৌরজগতের সন্ধান পেয়েছেন নাসার কেপলার মহাকাশ টেলিস্কোপ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ সংস্থাটি৷

বৃহস্পতিবার ঐ সৌরজগতের অষ্টম গ্রহের খোঁজ পান নাসার বিজ্ঞানীরা৷ এর পরপরই তাঁরা জানান, ঐ গ্রহটি পৃথিবীর মতো একটি সৌরজগতের অংশ৷

অষ্টম গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে তার নাম কেপলার-৯০৷ আর গ্রহটির নাম কেপলার-৯০আই৷ এটিও পৃথিবীর মতো সূর্য থেকে তৃতীয় অবস্থানে আছে (থার্ড রক ফ্রম ইটস সান)৷ তবে দূরত্বের বিচারে কেপলার-৯০আই তার সূর্য, মানে কেপলার-৯০’এর খুব কাছে অবস্থান করছে এবং নিজের কক্ষ পথে ঘুরতে তার সময় লাগছে মাত্র ১৪ দিন৷ এ কারণে এই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ৪২৭ ডিগ্রি সেলসিয়াস৷

নাসা এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক আমাদের সৌরজগতের মতো আর একটি সৌরজগত পাওয়া গেছে, যেখানে আটটি গ্রহ রয়েছে এবং সেগুলি একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে৷ তবে এই গ্রহগুলোতে জীবনধারণ সম্ভব নয়৷ এই সৌরজগতটি আমাদেরটি থেকে ২,৫৪৫ আলোকবর্ষ দূরে অবস্থান করছে৷

অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অ্যাড্রু ভ্যানডেরব্যর্গ জানিয়েছেন, ‘‘কেপলার-৯০ নক্ষত্রটির সৌরজগত আমাদের সৌরজগতের ছোট সংস্করণ৷ আর কেপলার-৯০আই গ্রহটি পৃথিবীর চেয়ে ৩০ ভাগ বড়, কিন্তু নক্ষত্রের খুব কাছে হওয়ায় তাপমাত্রা অত্যধিক৷ তবে আমাদের পৃথিবীর মতোই এটি পাথুরে গ্রহ৷” এটিকে খুঁজতে গুগলের মাধ্যমে একটি যন্ত্র ব্যবহার করেছেন বিজ্ঞানীরা৷ এই পদ্ধতিতে আরও নতুন নতুন গ্রহ আবিষ্কারের আশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD