শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে রবিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি খুলনা রোড মোড় থেকে বের হয়ে শহর শেষে সাতক্ষীরা সদর থানায় এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন এবং উন্নয়ন কর্মকান্ড সফল করতে পুলিশ তাদের অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে।

সুশাসন প্রতিষ্ঠায় পুলিশকে নিরলসভাবে কাজ করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণ বন্ধুত্ব সুলভ সম্পর্কের মধ্য দিয়ে কাজ করতে হবে। কোন সাধারণ মানুষ যেন অহেতুক হয়রানী না হয় সেদিকে পুলিশকে আরো বেশি সজাগ হওয়ার আহবান জানান তিনি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ভারপ্রাপ্ত অনিন্দিতা রায়, উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, মো. শহিদুল ইসলাম, শাহিনুর রহমান, শফিকুল আলম বাবু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালিসহ রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সর্বস্তরের পেশাজীবী শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD