শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

পুলিশ ক্রিকেটে ডিএমপি চ্যাম্পিয়ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মার্চ, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০১৯ এর ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের আয়োজনে আজ রবিবার বিকালে উত্তরা এপিবিএন মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মধ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট দল ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট দল ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে ১২.২ ওভারে সকল উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট দল ১৩০ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ডিএমপি ক্রিকেট দলের অধিনায়ক মনিরুল আলম ‘ম্যান অব দ্যা ম্যাচ’, ‘ম্যান অব দ্যা ফাইনাল’ এবং ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ১৬টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশের খেলোয়াড়গণ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্হিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD