শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের বাধায় না’গঞ্জে সমাবেশ করতে পারিন বিএনপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: পুলিশের বাধায় পণ্ড হলো নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ। সারা দেশের ন্যায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাব চত্বরে আসলে প্রশাসন তাদেরকে বাধা প্রদান করেন। এসময় উপস্থিত নেতাকর্মীদেরকে প্রশাসন কর্তৃক নির্দেশ প্রদান করেন প্রেসক্লাবের পিছনে তাদের কর্মসূচি পালন করতে।

বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো প্রেসক্লাব চত্বরের যেখানে তাদের কর্মসূচি পালন করে থাকে আমরা সেখানেই করবো। আর এটা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে গলিতে কর্মসূচি পালন করার নির্দেশ প্রদান করেছে যা আমাদের জন্য অসম্মানজনক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট রফিক আহম্মেদ, রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট শহীদ সারোয়ার, অ্যাডভোকেট সুমন মোহাম্মদ মামুন মাহমুদ, ফারুক শেখ, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, আল-আরিফ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার চৌধুরী ইমন, মাকিদ মোস্তাকিম শিপলুসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ করতে না দেয়ায় তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতাকর্মীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD