শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

পুড়ে যায় জলপাই সারি

মো: খলিলুর রহমান
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

 

বারুদে বারুদে চলে খেলা পুড়ে যায় জলপাই সারি,
জীবনেতে ঢেলে মৃত্যু-বানতাঁরা সব গায় সুখ সারি!
পোড়ে বন পোড়ে মন আর উর্বর ভূমি হয় খাঁক,
মোড়লেরা দূর থেকে দূরেশিয়ালের মতো হাঁকডাক!

পুড়ে যায় কবিরও কবিতা নিভে যায় প্রেমপ্রদ রাগ,
তাই নিয়ে কতো মাতামাতি তাঁর মনে কাটেনাকো দাগ!
সবুজ গালিচা পুড়ে যায় উড়ে যায় প্রজাপতি দল,
বিতাড়িত শুভ গাংচিল শকুনেরা করে কোলাহল।

সভ্যতা দিয়েছে আজ অনাঘ্রাতা শব এর মিছিল
শকুনেরা ওড়ে হেথা বিতাড়িত শুভ গাংচিল
মাঠের পরেতে পোড়ে মাঠ তুমি আমি সাধারণ অতি
না পারি করতে কোন রাহা শিকার করেছি মোরা নতি

নতজানু আজ মানবেরা পারেনা কইতে তারা কিছু
যেটুকু পাওনা ছিল তাঁর তাই ওরা কেড়ে নেয় পিছু
রিজু হও মানবতা আজ রিজু হও তুমি নও পশু
হয়তোবা পাবে ফল তাতেঅথবা হবেনা ফলপ্রসু

তবুতো মানুষ তুমি ওহে মানবতা ক্রন্দনরত
মানুষ হিসেবে হও খাড়া মনে ধরো কল্যাণব্রত
পৃথিবী কাঁদছে আজ দেখো সুরমাও নেই রাশি রাশি
শতত আওয়াজ তোলে আজ মানবতা না হয়গো বাসি

মননে বারুদ ঢালো আজ জ্বলে ওঠা খুব প্রয়োজন
মানুষে মানুষ খায় ছিড়ে দেখো কী যে মহা আয়োজন!
শকুনে শকুনে মারামারি কে বা কার আগে পাবে শব
মানুষতো নয় যেনো পশু ঘেউ ঘেউ ঘোৎ ঘোৎ রব

মানুষের খুন খেয়ে যারা মোছে ঠোঁট মোছে হাত আজ
তাদের মুখের বাণী যেন মানুষের তরে শির তাজ
কাঁদছে মানুষ শোনো ঐ দূর দেশে শুনতে কি পাও?
কান পাতো খুলে দাও তুমি মননের জানালাটা আজ

মননে মনন ঘষে আজ আগুনে আগুন বারি ঢালো
ক্ষণকালতরে তবু হোক পৃথীবিতে জ্বেলে দাও আলো

সাগরে জাহাজ ভেসে চলে মানিকেতে ভরা তার পেট
কোথা হতে এনেছে তা জানো? শুনে তব মাথা হবে হেট
লুটেরা পাহাড় গড়ে দেখো সম্পদ প্রতিপদে পায়
উৎসবে মেতে উঠে ঢের ভুতেরাযে রাম নাম গায়

প্রহসন! প্রহসন! মানবতা-গান
ষড়যন্ত্রের তরে নিবেদিত প্রাণ
তত্ব তালাশ করে যদি পাও কিছু
শকুনেরা ঘিরবেযে নিবে তব পিছু

মানবতা! মানবতা! করে কাঁদে মন?
গভীর প্রতীতী আজ বড় প্রয়োজন
এসো আজ সবে মিলে মানবতা ভজি
মানবতা তরে এক সুখঘর সৃজি

যায় পুড়ে জলপাই বন
যায় উড়ে শুভ গাংচিল
মানবে মানব প্রেম তরে
গাও গান ছোঁড়ো আজ ঢিল

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD