শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

পারস্যের পথে

শাহীন হাসান
  • প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২০

আমি এই এক দেহের বোতলে
ভালবাসা ঢেলেছিলাম সমুদ্র সমান
আমি এই এক আঙুলে একযোগে
বাজিয়ে ছিলাম হাজারটা ভায়োলিন
আমি পায়ে হেটে পারস্য পর্যন্ত পৌঁছেছিলাম।

ভালবাসা আসে ঐশী বাণীর মতো আদিষ্ট হয়ে
ভালবাসা আসে অগ্নিবল্লম হাতে আঁধার গেঁথে

নিতে নিতে!

ভালবাসা আসে সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো
জীবনকে প্লাবিত করে। ভালবাসা অদ্ভুত এক আঁধার
ভালবাসা সুখের মতো স্বপ্ন-ভস্ম, অলৌকিক ঈশ্বরের নাম।

ভালবাসার জন্য একজন নাস্তিক প্রার্থনার হাত বাড়িয়েছিল
ভালবাসা মানে চুম্বনে চুম্বনে গলা কেটে ফেলা …!

ভালবাসা ভেঙ্গে গেলে চোখের ছায়াটা বাড়ে
ভালবাসা ভেঙ্গে গেলে মৃত্যুর কথা মনে পড়ে …।https://youtu.be/qm06DsHtnPA

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD