শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

পাবনায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২ জন, গুলিবিদ্ধ ১৫

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা, পাবনা প্রতিনিধি: এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পাবনার ভাঁড়ারায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সুলতান ও আক্কাস গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাউডাঙ্গা আওরঙ্গবাদের আহেদ আলীর ছেলে মালেক সেখ (৪০) এবং একই এলাকার মৃত গয়ের খাঁর ছেলে লস্কর খাঁ (৭০)।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান এই সংঘর্ষের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এসব কর্মকাণ্ড করছে। তিনি দাবি করেন- সুলতান কখনো আওয়ামী লীগ করেনি, তিনি জাসদের সমর্থক।

স্থানীয়রা জানান, উভয় গ্রুপের সংঘর্ষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রায় ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD