শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখনো বই। পাবনায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, “ইন্টারনেটের এই যুগে পাঠাভ্যাসের ধরনে পরিবর্তন এলেও বইয়ের গুরুত্ব কমেনি। বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয়।”

তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য বইয়ের গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি জাতি যদি তার ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে প্রস্তুত করতে ব্যর্থ হয়, তবে ইতিহাসের ধারায় তা হারিয়ে যেতে বাধ্য।

তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজ অপরিহার্য। জ্ঞানভিত্তিক ও মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বইমেলার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এখন সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রক্রিয়া এবং রাষ্ট্র কাঠামো, ক্ষমতার কাঠামো যদি জবাবদিহির মধ্যে না থাকে, তাহলে সঙ্গত কারণেই জবাবদিহিবিহীন ক্ষমতা ফ্যাসিবাদে রূপান্তরিত হতে বাধ্য।

জবাবদিহির ঊর্ধ্বে উঠতে গিয়ে বিগত ফ্যাসিবাদী সরকার নিজের জন্য কবর রচনা করেছে বলে মন্ত্রী মন্তব্য করেন।

তিনি বইমেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD