শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘পানিও’ দেয়া হয় না ফিলিস্তিনি বন্দি শিশুদের!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ মে, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে  ফিলিস্তিনিদের উপরে বিভিন্ন সময়ে মানবিক অত্যাচার শুরু হয়ে আসছে। জোরপূর্বক বসতি নির্মাণের পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর বিভিন্ন সময় পাশবিক নির্যাতন চলে আসছে আর এর থেকে রেহাই পায়নি ফিলিস্তিনি শিশু আর এই ইসরাইলের পুরোপুরি সমর্থন করছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র।
ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, ২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাজার ইসরাইলি শিশুকে আটক করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আটককৃত শিশুদের ৯৮ শতাংশই বন্দী অবস্থায় শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে।

সংস্থাটি জানায়, প্রথমে গুলি করে আহত করার পর শত শত ফিলিস্তিনি শিশুকে আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ।
রামাল্লাহভিত্তিক কারাবন্দী বিষয়ক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কমিটির তথ্য অনুযায়ী বর্মানে ইসরাইলের কারাগারে বন্দী রয়েছে রয়েছে প্রায় ৫ হাজার ৭০০ ফিলিস্তিনি। এদের মধ্যে ৪৮ নারী ও ২৫৯ জন শিশু রয়েছে। বেসরকারি সংস্থা ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী দখলকৃত পূর্ব জেরুজালেমের শিশুরাই সবচেয়ে বেশি ইসরাইলি বাহিনীর হামলা-নিপীড়নের লক্ষ্যবস্তু হয়েছে। উত্তেজনা চরমে পৌঁছালে এখানকার শত শত শিশু প্রতি মাসে অন্তত একবার গ্রেফতারের ঝুঁকিতে থাকে।

বিবৃতিতে বলা হয়েছে, রাতের বেলা চালানো অভিযানে শিশুদের আটক করে জিজ্ঞাসাবাদ ও আটক কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা তাদের খাবার ও পানি বঞ্চিত করে রাখা হয়। শিশুদের জিজ্ঞাসাবাদের সময় একজন অভিভাবকের উপস্থিতির অধিকার প্রায়ই লঙ্ঘন করা হয়। এসব শিশুদের প্রায়ই হিব্রু ভাষায় লেখা বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়- যদিও ওই ভাষা তারা বোঝে না।

আটক শিশুদের মুক্তি দেয়া হলেও প্রায়ই তারা দুঃস্বপ্ন দেখে, নিদ্রাহীনতায় ভোগে, স্কুলে অমনোযোগী হয়ে যায় আর পরিবার ও সমাজের পরিবেশের যেকোনো ঘটনাতেই অল্পতেই রেগে যায়। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষায় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD