শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

পাক সামরিক নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন লি ছিয়াং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

১৫ই অক্টোবর  চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (সোমবার) ইসলামাবাদে পাক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সাহির শামশাদ মির্জা এবং সেনাপ্রধান অসীম মুনির, নৌবাহিনী প্রধান  নাভিদ আশরাফ এবং বিমান বাহিনী প্রধান জহির আহমদ বাবরের সাথে সাক্ষাত করেন।

তিনি বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু’দেশ সবসময় একে অপরকে সম্মান করে এবং পারস্পরিক সমর্থন দেয়। প্রেসিডেন্ট সি চিন পিং এবং পাক নেতাদের কৌশলগত নেতৃত্বে চীন-পাক সম্পর্ক গভীরভাবে উন্নত হয়ে নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার দিকে স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, চীন আশা করে, দু’দেশের সামরিক পক্ষ সহযোগিতা জোরদার করবে, চীন-পাক বন্ধুত্বপূর্ণ ক্যারিয়ার এবং পারস্পরিক সহযোগিতায় দৃঢ় সমর্থন দেবে। এ ছাড়া চীন পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসদমনে সহযোগিতা গভীর করেছে, এতদাঞ্চলে দেশগুলোর সন্ত্রাসদমনের শক্তি যুক্ত করে, যৌথভাবে দু’দেশ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়।

পাক সামরিক পক্ষ জানায়, তারা এসব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দেশটিতে চীনা কর্মী, সংস্থা ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবে এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কাঠামোয় প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা জোরদার করে, দু’দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বেগবান করতে চায়।

সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD