শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘পাক-অধিকৃত কাশ্মীর ভারতের দখলে নিয়ে আসবো’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে, এখন তা পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর বিষয়ে তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কিসের কথা? অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এক টুইট বার্তায় বলেন, পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে সর্বসম্মতি জানিয়েছে সংসদ। তিনি লিখেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবদ্দশায় যেন এটা দেখে যেতে পারি।

এতদিন ভারতের অবস্থান ছিল কাশ্মীরের দ্বিপাক্ষিক বিষয়। তা নিয়ে অন্য কোনও দেশ বা আন্তর্জাতিক মঞ্চের নাক গলানোয় নয়াদিল্লির আপত্তি থাকলেও পাকিস্তানের সঙ্গে আলোচনায় ভারতের আপত্তি ছিল না। কিন্তু রাজনাথ সিং জোরালো ভাবেই বলেছেন যে, পাকিস্তান নিজের মাটিতে ভারতবিরোধী সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করলেই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে।

কিন্তু আলোচনা হলে তা পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। ভারতের কাশ্মীর নিয়ে নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ‘পাক-অধিকৃত কাশ্মীরের জন্য প্রাণ দিয়ে দেব’ বলে মন্তব্যের পর থেকেই বিজেপি প্রচার করছে যে, এবার নরেন্দ্র মোদি সরকার পাক-অধিকৃত কাশ্মীর ভারতের দখলে নিয়ে আসবে।
মাত্র দু’দিন আগে রাজনাথ সিং পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে মোদি সরকারের নতুন অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। এতদিন

পর্যন্ত আগে থেকে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি ছিল ভারতের। কিন্তু স¤প্রতি রাজনাথ সিং বলেন, এতদিন এই নীতি মানা হলেও ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির উপর নির্ভর করছে।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। রাজনাথ সিং বলেন, পাকিস্তান সবার দরজায় কড়া নেড়ে সাহায্য চাইছে। যদিও যুক্তরাষ্ট্র তাদের বলে দিয়েছে যে, এ বিষয়ে ভারতের সঙ্গেই আলোচনায় বসতে হবে। তার দাবি, পাকিস্তান ভারতে ভাঙন ধরাতে চাইলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা কখনই হতে দেবেন না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD