শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘পাকিস্তান বিশ্বকাপে ‘ভারতকে হারাতে বদ্ধপরিকর’ : বাবর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:ভারতকে হারানোর পরিকলাপনা নিয়েই বিশ্বকাপে্ এসেছে পাকিস্তান এমনটিই দাবি করলেন ’পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম । তিনি বলেন, এবার আমরা প্রস্তুত হয়েই এসেছি। ভারতের বিপক্ষে পারব না কেন? আমি একা নই, দলের প্রত্যেক ক্রিকেটার ভারতের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে। যে ফর্মে থাকবে সেই চাইবে ভারতের বিপক্ষে পাকিস্তানকে জয় উপহার দিতে।

ইংল্যান্ডের ম্যানচেস্টারে রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ভারত-পাকিস্তানের মধ্যকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ বিশ্বকাপের এই ম্যাচের আগে পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার স্মৃতি কখনো ভুলব না। যতবার ভাবি, ভারতের বিপক্ষে নতুন করে জেতার অনুপ্রেরণা পাই। আর ঐ দলের অনেকেই তো এবার ভারতীয় স্কোয়াডে আছে।

বাবর আজম প্রতিপক্ষ ভারতীয় দল প্রসঙ্গে বলেন, ভারতের বোলিং যে ভালো তা তো আর বলার অবকাশ রাখে না। তবে ভালো বোলিং তো ইংল্যান্ডেরও ছিল। ইংলিশদের বিপক্ষে আমরা ৩৪৮ রানের পাহাড় গড়ে জয় পেয়েছি। আমার বিশ্বাস ভারতের বিপক্ষেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব। তবে তিনি প্রতিপক্ষ দলের কাপ্তানকে নিয়ে প্রশংসা করতে ভোলেননি। বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করে বাবর আজম বলেন, বিরাটের ব্যাটিং আমি সুযোগ পেলেই দেখি। ও যেভাবে সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে
নেয় তা দেখে শেখার চেষ্টা করি। বিরাট খেললে ভারতের জয় পাওয়া সহজ হয়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD