শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত, নিহত বেড়ে ৮

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।

আহত হয়েছেন আরও ৩৫ জন। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ভারতীয় হামলায় আটজন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুসারে দুইজন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে।

ভারতীয় বাহিনী কোটলিতে মসজিদ-ই-আব্বাস নামে একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক ছেলেসহ দুই নাগরিক নিহত হয়েছেন। কোটলিতে ভারতীয় হামলায় একজন নারী এবং তার মেয়েও আহত হয়েছেন।

ডিজি আইএসপিআর বলেছেন, ভারতীয় বাহিনী মসজিদ এবং স্বাস্থ্যসেবা সুবিধাসহ বেসামরিক এলাকাগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি বলেন, মুরিদকেতে আরেকটি মসজিদে হামলা হয়েছে, যার ফলে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, শহরটি চারটি হামলার শিকার হয়েছে।

মুরিদকেতে একজন নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন, আর দুজন নিখোঁজ রয়েছেন বলেও ডিজি আইএসপিআর জানিয়েছেন। তিনি আরও বলেন, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, শিয়ালকোটে কোটলি লোহারান গ্রামে একটি গোলা পড়েছিল, তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শিয়ালকোটে একটি গোলা পড়েছিল কিন্তু তা বিস্ফোরিত হয়নি এবং অন্যটি জনবসতিহীন স্থানে বিস্ফোরিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেছেন।

এছাড়া শকরগড়ে দুটি ভারতীয় হামলায় একটি স্থানীয় চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাকিস্তানের সামরিক এই মুখপাত্র বলেন, এই হামলাগুলো বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন। জেনারেল শরীফ আরও জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সদস্যদের দিনের বেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে যাওয়া হবে যাতে তারা “ভারতের স্পষ্ট আগ্রাসন” প্রত্যক্ষ করতে পারেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD