শিরোনাম :
রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা ছাড়বে না ইসরায়েল, ট্রাম্পের প্রস্তাবে নেতানিয়াহুর না হেসেনে আবার বাড়ছে তাপমাত্রা, বয়স্ক ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক আসামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ১০০ বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তায় সমন্বিত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিস্ফোরক বহনকারী ড্রোন ঘিরে তদন্ত, জার্মানিতে ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে নতুন উদ্বেগ তাপপ্রবাহ মোকাবিলায় ফ্রাঙ্কফুর্টে গৃহহীনদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক্যুলমোবাইল’

পাকিস্তানের স্থল, সমুদ্র এবং আকাশপথে ভারতীয় পণ্য পরিবহন নিষিদ্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

পাকিস্তান সরকার তাদের স্থল, সমুদ্র এবং আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

রোববার (৪ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তির বরাতে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত থেকে সরাসরি কিংবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে ভারতের পণ্য পাকিস্তান হয়ে যাতায়াত করতে পারবে না। একই সঙ্গে তৃতীয় দেশ থেকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতে পণ্য পাঠানোর পথও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত দেশের জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে। তবে যেসব পণ্যের ঋণপত্র (এলসি) ইতোমধ্যে ইস্যু করা হয়েছে, সেগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় ভারতীয় পণ্য পরিবহনের জন্য পাকিস্তানের সড়ক, আকাশ ও নৌপথ ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি ভারতের পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে প্রবেশ করতে পারবে না, এবং পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতের কোনো বন্দরে যেতে পারবে না।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন পোর্টস অ্যান্ড শিপিং উইং এক নির্দেশনায় জানায়, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির সমুদ্রসীমা, অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, কোনো ব্যতিক্রমী বা বিশেষ পরিস্থিতিতে আলাদাভাবে বিবেচনা করে অনুমোদন দেওয়া হতে পারে।

এ নিষেধাজ্ঞার পেছনে সাম্প্রতিক ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার প্রেক্ষাপট উল্লেখযোগ্য। ওই হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারান। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই নিষেধাজ্ঞা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD