শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের ১০ বছর জেল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক রিপোর্ট: দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ। দেশটির দুর্নীতি-বিরোধী আদালত নেওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। আর তার মেয়ে মরিয়ম নেওয়াজকে ৭ বছরের জেল দেয়া হয়েছে।

লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে আদালত শুক্রবার নওয়াজকে এ সাজা দেয়। একইসঙ্গে তাকে ১ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

নওয়াজের মেয়েকেও জরিমানা করা হয়েছে ২০ লাখ পাউন্ড। সেইসঙ্গে পাকিস্তান সরকারের পক্ষ থেকে নওয়াজ পরিবারের লন্ডনের সম্পত্তিও জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম। তাদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেছে।

নওয়াজ ও মরিয়ম দুইজনই কোনো অপকর্মের কথা অস্বীকার করেছেন এবং তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে মনে করা হচ্ছে। নওয়াজ তার বিরুদ্ধে আনা সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।

নওয়াজের মেয়ের সঙ্গে সঙ্গে জামাতা সফদর আওয়ানকেও আদালত এক বছরের জেল দিয়েছে। কয়েকদফা বিলম্বের পর ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) আদালত এ রায় দিল।

রায়ে স্পষ্ট করে বলা হয়েছে যে, “নওয়াজ শরিফ পরিবারের লন্ডনের ওই সম্পত্তিগুলো দুর্নীতির মাধ্যমেই অর্জিত।”

আয়ের চেয়ে বেশি সম্পদের মালিক হওয়ার কারণে শরিফকে ১০ বছর জেল দেওয়ার পাশাপাশি এনএবি তদন্তে সহযোগিতা না করার জন্য একই সময়ে এক বছরের সাজা ভোগ করার ঘোষণা দেন বিচারক মোহাম্মদ বশির।

নওয়াজের মেয়ে মরিয়মকেও অপরাধে সায় দেওয়ার জন্য ৭ বছর এবং অসহযোগিতার জন্য একই সময়ে ১ বছরের জেল খাটার সাজা দেওয়া হয়েছে। আর সফদর আওয়ান ১ বছরের সাজা পেয়েছেন এনএবি কে সহযোগিতা না করার জন্য। আইনজীবী সর্দার মুজাফফর আব্বাসি একথা জানিয়েছেন।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজ শরিফের বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাজ্যে সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে।পানামা পেপার্স সূত্রেই প্রকাশ পায়, নওয়াজ শরিফের সন্তানদের এমন কিছু অফশোর কোম্পানির সঙ্গে যোগাযোগ ছিল যাদের লন্ডনে স্থাবর সম্পত্তি আছে। এর মধ্যে ছিল লন্ডনের চারটি বিলাসবহুল ফ্ল্যাট। তবে তার পরিবারের দাবি আইন মেনেই তারা এসব ফ্ল্যাট কিনেছেন।

পাকিস্তানে ২৫ জুলাইয়ে সাধারণ নির্বাচনের আগে দিয়ে শরিফের দুর্নীতি মামলার রায় তার রাজনৈতিক দলের জন্য একটি বড় ধাক্কা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD