শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে জন্মভূমিতে রাষ্ট্রপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে কিশোরগঞ্জের নিজ জন্মভূমিতে এখন অবস্থান করছেন। তিনি এখানে অবস্থানকালে জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন।

রাষ্ট্রপতি আজ (২৪ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফর করবেন। তিনি সফরকালে জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

রাষ্ট্রপতিকে বহনকারি হেলিকপ্টারটি আজ দুপুর দুইটায় জেলার অষ্ট্রগ্রাম উপজেলার হেলিপ্যাডে অবতরণ করলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ফুলের তোড়া দিয়ে তাঁকে অর্ভ্যথনা জানান। রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আজ বিকেলে অষ্ট্রগ্রাম উপজেলা খেলার মাঠে এক জনসমাবেশে যোগদান করেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় এখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাঁর মতবিনিময় করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় অষ্ট্রগ্রাম-নওগাঁ এবং অষ্ট্রগ্রাম-কাস্তুল-বাঁশতলা সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি প্রত্যক্ষ করবেন। তিনি অষ্ট্রগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে এক জনসমাবেশে ভাষণ দেবেন। তিনি এদিন সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ উন্নয়ন কাজের অগ্রগতি প্রত্যক্ষ করতে বুধবার সকাল ১১টায় ইটনা উপজেলায় ইটনা-জেলা সড়ক পরিদর্শন করবেন। তাঁর সফর কর্মসূচির তৃতীয় দিন বুধবার বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে এক জনসভায় তাঁর ভাষণ দেয়ার কথা রয়েছে। তিনি বুধবার সন্ধ্যায় ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার দুপুর ১২টায় মিঠামইন উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। তিনি এদিন বিকেল ৩টায় স্থানীয় হাজী তৈয়বউদ্দিন স্কুলের সুবর্ণজয়ন্তি অনুষ্ঠানে যোগ দিবেন। রাষ্ট্রপতি রাতে তাঁর নিজ বাড়িতে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তাঁর পৈত্রিক বাড়ির পাশে অবস্থিত মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি মসজিদের সামনে অবস্থিত তাঁর পিতা মরহুম মো. তায়েবউদ্দিন ও মাতা মরহুমা তমিজা খাতুনের কবরে ফাতেহা পাঠ করবেন।
রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD