শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টে ফের শুনানি আজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা এখনো কাটেনি। গত মঙ্গল ও বুধবার এই নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের আইনজীবীদের সওয়াল-জবাব হয়েছে। এ নির্বাচন নিয়ে কোনো রায় ঘোষণা করেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চ।

আজ বৃহস্পতিবার ফের শুনানির জন্য দিন ধার্য করেছেন বিচারপতি। দুদিনের সওয়াল-জবাবে এটা স্পষ্ট যে ঘোষিত সময়ে নির্বাচন হতে পারছে না।

নির্বাচন কমিশন এই নির্বাচন করার জন্য আগামী ১, ৩ ও ৫ মে তারিখ ঘোষণা করে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের মামলা এখন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে গড়ানোয় নির্বাচন আর নির্দিষ্ট তারিখে হতে পারছে না। এ পথে বাধা পঞ্চায়েত আইন। এখন তারিখ পরিবর্তন হচ্ছে।

বিরোধীদলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বাধা ও সন্ত্রাসের অভিযোগে কলকাতা হাইকোর্টে বিজেপি, বাম দল ও কংগ্রেস মামলা করে। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বিরোধীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় কার্যক্রমের ওপর ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি করেন।

হাইকোর্টের একক বেঞ্চের এই আদেশে সন্তুষ্ট হতে পারেনি তৃণমূল কংগ্রেস। ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা এই আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলার শুনানি গ্রহণের আবেদন করে। সেই আবেদন গ্রহণ করে হাইকোর্ট মামলাটির শুনানি গ্রহণের জন্য হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে পাঠান।

১৬ এপ্রিল শুনানি হওয়ার পর ডিভিশন বেঞ্চ তৃণমূলের আবেদন খারিজ করে দিয়ে মামলাটি পাঠিয়ে দেন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চেই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ প্রকারান্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলকে জোর ধাক্কা দেয়। ফলে এই নির্দেশে অনেকটাই স্পষ্ট হয়ে যায়, নির্বাচনের তারিখ পরিবর্তন হচ্ছে।

এবার এই রাজ্যে গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন ও জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD