শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

পর্তুগাল (বিএনপির) উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

মো. রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে ৪৭ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাজধানী লিসবনে শনিবার স্থানীয় সময় রাত ৮:০০ ঘটিকার ফুড গার্ডেন রেস্টুরেন্টে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল বিএনপির সভাপতি, অলিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউছুফ তালুকদার ও সাবেক ছাত্রদল নেতা, পর্তুগাল বিএনপির বিপ্লবী যুগ্ন-সাধারন সম্পাদক মনজুরুল হোসেন (জিন্নাহ)র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগালের নেতারা দেশ নেএী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশে আগামী ৩০ তারিখে ধানের শীষের বিজয়ের লক্ষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ২৩ দলীয় জোট তথা জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত সব নেতাকে বিজয়ী করতে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সাবেক আওয়ামীলীগ নেতা ফরিদ আহমেদ মিলন বিএনপিতে যোগদান করেন।

বক্তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। আরো অভিযোগ করেন ঐক্য ফ্রন্ট মনোনীত লোকদের নির্বাচনী প্রচারনায় বাধা প্রদানের মাধ্যমে সরকার একতরফা নির্বাচন করতে চায়।

আরো বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপি’র সহ-সভাপতি সালাউদ্দিন, ইসলামী ফোরাম পর্তুগালের সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পর্তুগাল বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুকিতুর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক শেখ খালেদ হোসেন মিনহাজ, ইসলামী ফোরাম পর্তুগাল এর কামরুল আলী, জামায়াত নেতা আবু নাঈম মো. শহীদউল্লাহ পর্তুগাল বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি নেতা শেখ ফরিদ আহমদ মিলন, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরি, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, পর্তুগাল বিএনপি নেতা কয়ছল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ, দপ্তর সম্পাদক অলি অাহমদ সানি, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম হাসিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমন আহমদ পর্তুগাল বিএনপি নেতা, ফয়ছল অাহমদ, সাইফুল ইসলাম খোকন, নাসির অাহমদ, মো. সাহাব উদ্দিন, তামিম আহমদ, এমদাদুল ইসলাম স্বপন, আব্দুল্লাহ অাল মামুন, এম এস বেলাল, অাসলাম অাহমদ জালাল প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD