শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২০ মে, ২০১৯
পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল) প্রতিনিধি:পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের উদ্যোগে লিসবনে বাংলাদেশ কমিউনিটির অন্যতম বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লিসবনের স্থানীয় “রেই দি ইন্ডিয়া” রেস্টুরেন্টে রবিবার এই ইফতার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি রানা তাসলিম উদ্দিন’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লিসবনে বাংলাদেশ এমব্যাসির মান্যবর রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিসবন মিউনিপ্যালিটি পার্লামেন্টের গ্রুপ লিডার জোসে লেইতাও, লিসবন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রফেসর রুই পিরেস, আন্ট্রপোলজি গবেষণা কেন্দ্রের জোসে মাপ্রিল এবং লিসবনের ৩০টি দেশের সলিডারিটি ইমিগ্রান্টের প্রেসিডেন্ট তিমোতেও মাসেদো।

আরও উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের আন্ট্রপোলজি ডিপার্টমেন্টের প্রফেসর রাকেল কারভাইলাস, তেরেসা কোস্টা ও লিসবনের মূলধারার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমী, বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগাল, লিকা একাডেমী, বিশ্ব সুন্নী আন্দোলন, গ্রেটার নোয়াখালী এ্যাসোসিয়েশন, গ্রেটার কুমিল্লা সহ ব্যাবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পর্তুগালের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিবর্গ।

এর পূর্বে কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের কোরআনে হাফেজ মানজিল মোরশেদ দিগন্ত’র কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে ইফতার মাহফিলের শুভ সুচনা হয়। ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী সেন্টারের দ্বিতীয় খতিব মোঃ হাসন মিয়া।

সংগঠনের প্রধান সমন্বয়ক লস্কর নোমানের সার্বিক তত্ত্বাবধায়নে ও ভাইস প্রেসিডেন্ট শাহিন সাইদের নির্দেশনায়, সহযোগিতায় থাকেন সম্পাদক মণ্ডলীর সদস্য সরদার আহমেদ রায়হান, তানভীর রনি, জিয়াউর রহমান নিপু, ইউসুফ মিয়া, তানভীর জনী প্রমূখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD