মোঃ রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল)প্রতিনিধি:
৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল আওয়ামী লীগ বিশেষ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।
রবিবার লিসবনের স্থানীয় স্পাইসি হাট এন্ড তান্ডুরী রেস্টুরেন্টে সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চলনায় এবং জহিরুল আলম জসিম এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সাংগঠনিক সম্পাদক জামাল ফকির।
বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামীলীগের সহ সভাপতি এম এ খালেক, সহ সভাপতি আফজাল হোসেন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, মোহাম্মদ নুর, এডভোকেট হাবিবুর রহমান, সহ আইন সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, প্রচার সম্পাদক রেজাউল বাসেত, সাইপ্রাস আওয়ামীলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন, পর্তুগাল আওয়ামীলীগ নেতা এম বশির।
আরো বক্তব্য রাখেন পর্তুগাল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী, রিয়াদ, শাহজালাল, জুয়েল রানা প্রধান, ইকবাল হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বাপ্পি তালুকদার, সজীব খান সাংগঠনিক সম্পাদক জার্মান ছাত্রলীগ, তুষার কামাল, মোঃ মুনিব আহমেদ, আল আমিন জনি, মোঃ বাবু, মেরাজ বাক্কার, মোঃ অলি মিয়া, জাকারিয়া আহমেদ তানিম সহ আরো অনেকে।
বক্তারা আওয়ামীলীগের ২১ তম সম্মেলনে নবম বারের মত জননেত্রী শেখ হাসিনা সভাপতি নির্বাচিত হওয়ায় এবং ওবায়দুল কাদের দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ ত্রিশ লক্ষ শহীদের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করেন।
এছাড়াও বক্তারা পর্তুগাল আওয়ামীলীগের অতিতের সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সামনের দিন গুলোতে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ স্বাধীনতা সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।