শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পর্তুগালে কবি সৈয়দ আল ফারুককে সংবর্ধনা প্রদান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

মো. রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশানের উদ্যোগে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের অন্যতম জনপ্রিয় কবি এবং শিশুসাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ আল ফারুক ও তার সহধর্মিণী প্রখ্যাত সঙ্গীতশিল্পী নাহিদ নাজিয়া কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

লিসবনের স্থানীয় এক রেস্টুরেন্টে মঙ্গলবার রাত ৯ টায় শাহীন সায়ীদ এর সভাপতিত্বে এবং কবি মোর্শেদ কমল ও কবি সরদার আহমেদ রায়হান এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিসবনের বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও কমিউনিটি ব্যক্তিবর্গ।

সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান, ফৌজিয়া তালুকদার ও ভাইস প্রেসিডেন্ট আরজু আহমেদ এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান এর সম্মানিত সদস্যগন। কবিকে ফুল দিয়ে বরণ করে নেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও আবুল বাশার বাদশাহ। প্রীতি উপহার তুলে দেন যথা ক্রমে সংগঠনের সদস্য নিমনি আহমেদ , আঁখি রহমান ও আসাদ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ, শাহাদাৎ হোসেন, আব্দুর রাজ্জাক, মজিবুর মোল্লা, নজরুল ইসলাম সুমন, জাহিদ কায়সার, মোঃ রাসেল, জিল্লুর রহমান, তবারক হোসেন তপু, মোঃ জিন্নাহ ও হাওলাদার ইফতিয়াজ উদ্দিন প্রমুখ।

কবির কোনো সীমানা নেই , কোনো সীমা রেখার মধ্যে তিনি আবদ্ধ নন। পাখির যেমন কোনো সীমানা নেই তেমনি কবির বিচরণ সব খানে, সব সুন্দর ও সত্যের মাঝে কবি চির অসীম। কবি সৈয়দ আল ফারুক তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি উপস্থিত সকল কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এমন সুন্দর আয়োজন ও সম্মাননার জন্য।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ছিল মনোমুগ্ধকর নৈশভোজের আয়োজন। এমন গুনী জনকে কাছে পেয়ে লিসবনের সকল সৃজনশীল ও সাহিত্যে প্রেমীদের মিলনমেলার পরিণত হয় অনুষ্ঠান স্থল। পরিশেষে শিল্পী নাহিদ নাজিয়া সকলের অনুরোধে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD