শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্তুগালে ঈদ-উল-ফিতর উদযাপিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পর্তুগালে ঈদ-উল-ফিতর উদযাপিত।

মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:পর্তুগালের রাজধানী শহর লিসবন, বাণিজ্যিক নগরী পোর্তো, পর্যটন নগরী আলগার্ভ, কাশকাইশ, কোইমব্রা সহ বিভিন্ন শহরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের সর্ব বৃহৎ উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর।

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পর্তুগালে ঈদ-উল-ফিতর উদযাপিত।

লিসবনের বাংলাদেশী অধ্যুষিত মাতৃ মনিজ পার্ক মাঠে ঈদের অন্যতম বৃহৎ জামাত সকাল আট টায় অনুষ্ঠিত হয়। এতে প্রায় বিভিন্ন দেশের ৩ হাজর মানুষ একত্রে নামাজ আদায় করে। হাফেজ মানজিল মোরশেদ দিগন্ত এর কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় ঈদ উল ফিতর এর নামাজ। লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আবু সায়িদ ঈদ উল ফিতরের জামাত পরিচালনা করেন, নামাজ পূর্বে ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করেন মাওলানা আলা উদ্দিন।
পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের রাষ্টদূত মোঃ রুহুল আলম সিদ্দিক, দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ সহ দুতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং পর্তুগাল কমিনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির মানুষ অংশ নেয়।

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পর্তুগালে ঈদ-উল-ফিতর উদযাপিত।

এছাড়াও বাণিজ্যিক শহর পোর্তোর বাঙ্গালী অধ্যুষিত রুয়া দে লউরেইরোর হযরত হামজা (রঃ) মসজিদে ঈদ উল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। এ সময় পোর্তোর বাংলাদেশ কমিনিটির নেতৃবৃন্দ সহ ঈদের জামাতে বাংলাদেশীদের পাশাপাশি আফ্রিকা এবং পশ্চিমা বিশ্বের বিভন্ন দেশের ইসলাম ধর্মালম্বী মানুষ অংশ নেন।

ঈদের জামাতের পর ইসলামিক প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লীরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। লিসবনের বাংলাদেশীদের দেশীয় ঐতিহ্যবাহী পাজামা পাঞ্জাবিতে ঈদের ময়দানের দিকে ছুটে চলা যেন বাংলাদেশের কথাই মনে করিয়ে দিলো পর্তুগালের প্রবাসী বাংলাদেশীরা। স্থানীয় মাতৃ মনিজ পার্ক সহ পোর্তোর রুয়া দে লউরেইরোর ঈদগাহ ময়দান প্রবাসের বুকে যেন এক খণ্ড বাংলাদেশ।

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পর্তুগালে ঈদ-উল-ফিতর উদযাপিত।

এছাড়া লিসবনের বাঙ্গালী অধ্যুষিত বায়তুল মোকারম জামে মসজিদে ও মাতৃ মনিজ জামে মসজিদে একটি করে, সেন্ট্রাল জামে মসজিদে তিনটি, ওধিবিলাস ঈদগাঁও একটি, ওধিবিলাস জামে মসজিদে দুইটি, আমাদোরার জামে মসজিদে, রিবাইরালো বাংলাদেশী জামে মসজিদ, লংগাইরা-আলমোগরাভ, আলগ্রাবে বাঙ্গালী অধ্যুষিত এলাকায়, কাসকাইস বাংলাদেশী জামে মসজিদে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাত শেষে রাষ্ট্রদূত উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং এমন সুশৃঙ্খল জামাত আয়োজনের জন্য আয়োজক কমিটি সহ লিসবন সিটি করপোরেশন, স্থানীয় জোন্তা সান্তা মারিয়া মায়র এবং সংশ্লিষ্ট সকলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD