মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:আসছে ২৬শে মে পর্তুগালে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউরোপীয় পার্লামেন্টে পর্তুগালের প্রতিনিধি নির্ধারণের লক্ষে এই নির্বাচন হতে যাচ্ছে।
ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি’র (PS) মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী এন্থোনিও কোস্টা নবীন প্রবীণদের সমন্বয়ে, পেদ্র মারকেস কে প্রধান করে ২৭ সদস্যের প্রার্থীর মনোনয়ন প্রদান করে।
গত ৪ বছর ক্ষমতায় থাকা সোশ্যালিস্ট পার্টি যেভাবে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে দেশের উন্নতি সাধন করেছে তাতে দেশের জনগণের পূর্ণ আস্থা আছে এই সোশ্যালিস্ট পার্টির প্রতি। এমনটি মনে করছেন ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির স্থানীয় নেতা ও লিসবন সিটি কাউন্সিলর জনাব রানা তসলিম উদ্দিন।
তাছাড়াও অভিবাসন নীতি সহজিকরণ এবং পর্তুগালের ভিশন ২০২০ বাস্তবায়নে সোশ্যালিস্ট পার্টির সাফল্য অভাবনীয়।
সোশ্যালিস্ট পার্টির নেওয়া নানা উদ্যোগে অভিবাসী সহ স্থানীয় পর্তুগিজ মানুষজনের কাছে পাটির জনপ্রিয়তা বেশ ভাল। তাই বাংলাদেশ কমিউনিটি সহ অন্যান্য অভিবাসী কমিউনিটির পক্ষ থেকে এই নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
এছাড়া এই নির্বাচনে PSD সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, CDU ইউনিটারি ডেমোক্রেটিক পার্টি সহ আরো ছোট ছোট কিছু দল অংশ গ্রহণ করছেন।
আগামী ২৬ তারিখে যারা উক্ত নিবার্চনে ভোট দিতে পারবেন না, ইতিমধ্যে গত ১৯শে মে তারা অগ্রিম ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ।
এই নির্বাচনে যারা জয় লাভ করবে পরবর্তী ২০২৪ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টে পর্তুগালের হয়ে সেই প্যানেল প্রতিনিধিত্ব করবে।