শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পরিষেবা শিল্প চীনের অর্থনৈতিক উন্নয়নে প্রধান ভূমিকা পালন করছে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

২০২৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পরিষেবা শিল্পের অবদানের হার ৫৬.২ শতাংশ, এর অতিরিক্ত মূল্য জিডিপি’র ৫৬.৭ শতাংশ, যা আগের বছরের চেয়ে ০.৪ শতাংশ বেড়েছে। পরিষেবা শিল্প অব্যাহতভাবে চীনের অর্থনীতির উন্নয়নে প্রধান ভূমিকা পালন করছে। চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরো গত শনিবার এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের আধুনিক পরিষেবা শিল্পের অগ্রণী ভূমিকা অব্যাহতভাবে শক্তিশালী হয়েছে, নতুন মানের উৎপাদন শক্তির উন্নয়নও প্রকৃত অর্থনীতিকে চাঙ্গা করতে শক্তিশালী সমর্থন দিয়েছে।

২০২৪ সালে তথ্য সঞ্চালন, সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পরিষেবা, লিজিং ও ব্যবসায়িক পরিষেবা এবং আর্থিক শিল্পের অতিরিক্ত মূল্য আগের বছরের চেয়ে যথাক্রমে ১০.৯, ১০.৮ ও ৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পরিষেবা শিল্পের অতিরিক্ত মূল্যে ২.৩ শতাংশ বৃদ্ধি সৃষ্টি করেছে। একই সময়ে আধুনিক পরিষেবা শিল্প ও উন্নত উৎপাদন শিল্প গভীরভাবে একীভূত হয়েছে, যা শিল্প চেইনের সম্প্রসারণ ও মূল্য সংযোজন এবং বৃদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশনের স্তরের উন্নতিকে চালিত করেছে।

পরিষেবা ভোক্তার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালে চীনের পরিষেবা খুচরা বিক্রির পরিমাণ আগের বছরের চেয়ে ৬.২ শতাংশ বেড়েছে। জাতীয় মাথাপিছু পরিষেবা ব্যয় আগের বছরের তুলনায় ৭.৪ শতাংশ বেড়েছে। লাইভ-ইকমার্স, তাৎক্ষণিক খুচরা ইত্যাদি নতুন ব্যবসায়িক ধরণ ও মডেল প্রাণবন্তভাবে উন্নয়ন হয়েছে, উচ্চমানের সাংস্কৃতিক, ক্রীড়া ও বিনোদন পণের সরবরাহ প্রচুর। ২০২৪ সালে ক্রীড়া পরিষেবার ইকমার্স লেনদেনের পরিমাণ আগের বছরের চেয়ে ৩২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিষেবা শিল্প জরিপ কেন্দ্রের পরিচালক পেং ইয়ং থাও বলেন, ২০২৪ সালে চীনের পরিষেবা শিল্প দ্রুত উন্নয়ন হয়েছে, রূপান্তর ও আপগ্রেডিংয়ের উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে, বাজারের প্রত্যাশাগুলো উন্নত হয়েছে, উন্নয়নের ইতিবাচক প্রবণতা অব্যাহত ছিল। ভবিষ্যতে কার্যকর চাহিদা আরও সম্প্রসারণ করে, প্রত্যাশা স্থিতিশীল করে এবং প্রাণশক্তি উদ্দীপিত করে পরিষেবা শিল্পের উন্নয়নের নতুন সুবিধা তৈরি করা হবে।

সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD