শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

পরিশোধিত জ্বালানি আমদানি: চট্টগ্রাম বন্দর স্বাভাবিক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চট্টগ্রাম বন্দরে মার্চের প্রথম দুই সপ্তাহে ১৬টি পরিশোধিত জ্বালানি জাহাজ নোঙর করেছে। এর মধ্যে ১১টি জাহাজ থেকে ইতোমধ্যেই খালাস সম্পন্ন হয়েছে, বাকি পাঁচটি থেকে চলমান প্রক্রিয়ায়। এছাড়া, আগামী কয়েক দিনে আরও তিনটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, কাতার থেকে আসা তিনটি এলএনজি জাহাজ—‘আল জুর’, ‘আল জাসাসিয়া’ ও ‘লুসাইল’—প্রায় ৬২ হাজার টন করে এলএনজি খালাস করেছে। ১২ মার্চ পৌঁছানো ‘আল গালায়েল’ জাহাজ থেকে ২৬,১৬৫ টন এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিটে খালাস করা হচ্ছে।

এলপিজি জাহাজের খালাসও ত্বরান্বিত করা হচ্ছে; মালয়েশিয়া ও ওমান থেকে আসা জাহাজগুলো থেকে মোট ১৯,৩১৬ টন এলপিজি খালাস করা হয়েছে। পরিশোধিত জ্বালানি, ফার্নেস অয়েল, গ্যাস অয়েল, ডিজেল ও বেজ অয়েলসহ মোট প্রায় ১,৪৭,০০০ টন পরিশোধিত জ্বালানি দেশে এসেছে।

হরমুজ প্রণালির ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব থাকলেও বন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, চলতি মাসে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত ও গৃহস্থালির জ্বালানি সরবরাহে কোনো বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD