শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৫: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। তিনি বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে হবে। অপরাধে জড়ানো রোধে পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে এক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব”।

তিনি আরও বলেন, উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে। কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

উপদেষ্টা জানান, পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত না হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি বহন করবে প্রান্তিক জনগোষ্ঠী।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি এর সভাপতিত্বে কর্মশালায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD