শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বায়ুদূষণ ও ধুলাদূষণ কমাতে কাজ করা হচ্ছে। ৪৫০০ পুরনো বাস বাতিল করা হবে। রাস্তার ডিভাইডারে গাছ লাগানো হবে। বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পরিকল্পনা করা হচ্ছে, যা অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে বাস্তবায়ন হবে।

আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। টেকসই সমাধানের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়নও জরুরি। এজন্য স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে হবে।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনমসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন।

বক্তারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃব্যবহার ও রিসাইক্লিং-এর ওপর গুরুত্ব দেন। নাগরিক সচেতনতার অভাব ও অব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। সংলাপে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা ও জনসচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD