শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ জুন, ২০১৮

জার্মান-বাংলাটুয়েন্টিফোরডটকম, ২৩ জুন: পরকীয়ার জেরে নওগাঁর বদলগাছীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রিতা রানী (২৭)। আহত স্বামী উপেন চন্দ্র (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর ওই গৃহবধূকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের চকনরশিং গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পত্নীতলা উপজেলার নজিপুরের এক বিধবা নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছেন দুই সন্তানের জনক উপেন চন্দ্র। স্ত্রী রিতা রানী অনেক নিষেধ করার পরও স্বামী তা অব্যাহত রাখেন।

কয়েকদিন আগে প্রতিবেশীর এক বিয়ের অনুষ্ঠানে এসে ওই বিধবা নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন স্বামী উপেন চন্দ্র। আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন স্ত্রী রিতা রানী।

এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার রাত ১২টার দিকে উপেন চন্দ্র ঘুমিয়ে গেলে স্ত্রী রিতা রানী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন ফেলেন।

এরপর উপেন চন্দ্রের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে বিষয়টি বুঝতে পারেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, ঘটনার পর গৃহবধূ রিতা রানীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আহত উপেন চন্দ্রের মামা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD