শিরোনাম :
ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১ ফিলিস্তিন-ইসরায়েলের স্থায়ী শান্তির একমাত্র নির্ভরযোগ্য পথ দ্বি-রাষ্ট্র সমাধান: গুতেরেস বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়শোয়াল জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব

নৌকা ডুবে গেলে তিন শিশুসহ একশ’ যাত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮
অনলাইন ডেস্ক: লিবিয়ার উপকূলে শুক্রবার অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে তিন শিশুসহ এর প্রায় একশ’ যাত্রী নিখোঁজ হয়েছেন। তারা আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ার উপকূল রক্ষীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

লিবিয়ার নৌ কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবার পথে রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে শতাধিক অভিবাসীকে বহনকারী নৌকাটি ডুবে যায়। লিবিয়ার উপকূলীয় রক্ষীরা ইতিমধ্যে জীবিত ১৬ তরুণকে উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা শিকার করে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ক্রিস্টিন পিটার জানান, লিবিয়ার উপকূলে নৌযান ডুবির ঘটনায় ১০০ বা তার বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তিন শিশুও রয়েছে।

আইওএমের মুখপাত্র ক্রিস্টিন পিটার সিএনএনকে বলেন, পাঁচ বছরের কম বয়সী তিন শিশুর মৃতদেহ আমরা উদ্ধার করেছি। তবে কতজন নিখোঁজ আছে বা মারা গেছে, আমরা তা জানি না।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এএফপি জানায়, বিস্ফোরণের পর নৌকার ইঞ্জিনে আগুন ধরে গেলে এটি সাগরে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি আরো জানায়, দুর্ঘটনার সময় ৮ মিটার লম্বা নৌকাটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিলো। তবে এতে ঠিক কতজন যাত্রী ছিল তার সঠিক হিসাব জানা যায়নি। অনুমান, শিশু ও ১৫ জন নারীসহ নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল।

উন্নত জীবনের আশায় ইতালি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর জন্য লিবিয়া অভিবাসীদের কাছে লিবিয়া একটি জনপ্রিয় রুট। তবে নৌকা করে বেপরোয়াভাবে সাগর পাড়ি দিতে গিয়ে প্রচুর মানুষ মারা যায়। গতবছর সাগরে ডুবে মারা গেছে ১ লাখ ২০ হাজার অভিবাসী।

এছাড়া জুন মাসের গোড়ার দিকে তিউনেসিয়া উপকূলে অভিবাসীদের বহসকালী একটি নৌকাডুবির ঘটনায় ১২০ জন মারা গেছে। এর আগে ফ্রেব্রুয়ারিতে লিবিয়ার পশ্চিম উপকূলে প্রাণ হারিয়েছে আরো ৯০ জন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD