শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

নোয়াখালীতে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের গলিত লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ জুন, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় হাত-পা বাঁধা গলিত অবস্থায় জহির উদ্দিন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারের পাশের খাল থেকে ভাসমান অবস্থায় গলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত জহির উদ্দিন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লকিয়া গ্রামের রেজাউল হকের ছেলে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫দিন আগে শশুর বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় জহির। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় খাসেরহাট বাজারের পাশের খালে ভাসমান অবস্থায় জহির উদ্দিনের গলিত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

পরে স্থানীয় লোকজন সুধারাম থানায় খবর দেয়। খবর পেয়ে খাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর খালে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা। ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জার্মানবাংলা২৪/প্রতিনিধি/এসআর

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD